Friday, January 24, 2020

ভালো আছি আমি

ভালো আছি আমি!
ভালো আছি গভীর রাতের নিস্তব্ধতার মতো-
বুক চিরে যার রচিত হয় সুনিপুণ বিষাদে বিশাক্ত অমর কোন কাব্য।
ভালো আছি আকাশছোঁয়া মৌন পাহাড়ের মতো।
নিশ্চুপ যে দাড়িয়ে রয়, সাক্ষী হয়-
প্রতিটি শতাব্দীর, প্রতিটি বিলুপ্তির।
ঝর্ণা যার বুক চিরে সাক্ষ্য দেয় অনুভূতির।
আমি ভালো আছি আজীবন সাজাপ্রাপ্ত বন্ধি আসামীর মত।
পাওয়া বা হারানোর যার কিছুই থাকেনা-
থাকে শুধু যন্ত্রনাময় এক মৃত্যুর অপেক্ষা।

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।